চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৩৮ পিএম, ২০২২-০৪-১৮

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রতিরোধ গড়ে তুলি। লাল সবুজের পতাকা উড়াই বুক ফুলিয়ে। মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করি। দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হইন। দেশকে ভালোবাসুন। দেশকে দুর্নীতিমুক্ত করুন, স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই স্বাধীনতা রক্ষা করার কাজে সবাই যুক্ত হউন। 
১৮ এপ্রিল সোমবার লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা ও মহানগরের এক ইফতার মাহফিল ও আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। 
কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিনের সভাপতিত্বে ও  মহানগর সাধারণ সম্পাদক আমির হোছাইনের সঞ্চালনায় উক্ত মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল নুর চৌধুরী।  বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী,  নিজাম উদ্দিন। 

সভায় মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, একটি কঠিন দুসময়ে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার মাহফিল হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। আমাদের দোয়া হচ্ছে আমাদের আহাজারি হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের বিজয়। সারা পৃথিবী সারা বাংলাদেশ আজ জালেমের খপ্পরে পড়েছে। জুলুমের শেষ নেই, দুঃখী মানুষের, অসহায় মানুষের, নির্যাতিত মানুষের অভাব অভিযোগের শেষ নেই। আজ সিন্ডিকেট মাফিয়া চক্র মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গ্রামে-গঞ্জে মানুষের ভিটেমাটি দখল করছে এই চক্র। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, জোর জুলুম করছে, মানুষকে ধরে নিয়ে টাকা আদায় করছে এবং যারা প্রতিবাদি সাংবাদিক আছে তাদেরকে অপমানিত-লাঞ্ছিত করছে।   আমরা  আল্লাহকে ভয় পাই। আমরা ভয় পাই বলে জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা শুধু মানুষের পক্ষেই কথা বলি না সমস্ত ত্যাগ-তিতিক্ষা করে আমরা এ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা ভালবাসি । আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অতীতে যে সব সংগ্রাম হয়েছে তিতুমীরের সংগ্রাম হয়েছে স্বাধীনতা আন্দোলন হয়েছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এইসব আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে  আমরা তাদের উত্তরসূরী।  যারা আজকে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছেন তাদের কারণে আজ আমাদের স্বাধীনতা বিপন্ন।    শ্রীলঙ্কা- নেপালকে ধ্বংস করে দেয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হুংকার ছাড়া হচ্ছে।  যেসব মাফিয়া চক্র  বিএনপি'র আমলে বিএনপির সঙ্গে ব্যবসা করেছে, জামাতের সাথে ব্যবসা করেছে, আওয়ামী লীগের আমলেও তারা আওয়ামীলীগের সঙ্গে ব্যবসা করছে । সরকারী দলের নাম ব্যবহার করে তারা ব্যবসা করছে, তারা ব্যাংক-বীমা করছে, দেশ থেকে টাকা পাচার করছে। গরীব দুঃখী অসহায় মানুষের সম্পদ লুট করছে।  আজকের এই দিনে আমরা অত্যন্ত দুঃখের সাথে একজন দেশ প্রেমিক মানুষ হিসেবে  নীরবে বসে থাকতে পারিনা। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে বুঝে নিতে হবে এখন আর সেই দিন নেই। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মালেক ফারুক, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম, প্রচার সম্পাদক সরোয়ার সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সদস্য মোহাম্মদ শওকত, রফিকুল ইসলাম লাভলু, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রবিউল হোসাইন, ইসহাক প্রমুখ।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর