চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৬ পিএম, ২০২২-০২-০৩

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেল র‌্যাব

কক্সবাজারের পেকুয়ার টইটং জুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র কারখানা থেকে ৮টি দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৭ (র‌্যাব)। এ সময় ৩ জন অস্ত্র কারিগরকে আটক করা হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ও আগের দিন এ অভিযান চালানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে টইটং জুমপাড়ার মো. আব্দুল গফুরের ছেলে নুরুল কাদের, মো. মুসার ছেলে মো. বাদশা ও মো. সিদ্দিক মেম্বারের ছেলে নুরুল কবিরকে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ জানান, উপকূলীয় এলাকার শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আহম্মদ র‌্যাবের হাতে ধরার পড়ার পর তার স্বীকারোক্তি মতে, ডাকাত আব্দুল হামিদের বাসায় গড়ে তোলা অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

তিনি জানান, গত দুইদিন ধরে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে আসছে। এ সময় হামিদের বাসা থেকে আটটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাব আরও জানতে পারে পাহাড়ি এলাকায় হামিদের একটি অস্ত্র কারখানা রয়েছে।   এবং ওই কারখানা থেকেও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। মূলত হামিদ এই কারখানাটি তৈরি করে এবং কারখানার মূল কারিগর হচ্ছে আমিরুল। আমিরুলও র‌্যাবের হাতে ধরা পড়েছে। তবে এখন পর্যন্ত হামিদকে আটক করা সম্ভব হয়নি।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর