শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২৫-০১-০৯
“রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করার জন্য আহবানকৃত দরপত্র উন্মুক্ত করেন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটি।
আগামী ১৩-১৬ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫”। “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর বিভিন্ন
ইভেন্টে কাজ করার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে দরপত্র আহবান করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত। ৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ঃ৩০ মিনিটে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভার সভাপতি “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
দুপুর ১২ঃ৩০ মিনিটে রিহ্যাব চট্টগ্রাম অর্গানাইজিং কমিটি ২০২৫ “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের জমাকৃত দরপত্র উন্মুক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান। তিনি বলেন এবারের ফেয়ার সম্পর্কে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারনা চালানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাবা শারিস্থ বিনতে নূর, জনাব নুর উদ্দিন আহাম্মদ, জনাব মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য জনাব রেজাউল করিম, জনাব মোঃ জাফর, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, জনাব আশীষ রায় চৌধুরী, জনাব এস এম আদীবুল হুদা।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited