শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫০ পিএম, ২০২২-০৭-১৩
মঙ্গলবার ১২ জুলাই চোরাইকৃত ৪ টি মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
ডবলমুরিং মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর এলাকা হতে চোরাই মোটর সাইকেলসহ মোহাম্মদ আফছার উদ্দিন প্রঃ আকাশ (২৪)কে আটক করেন । সে নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের মোঃ নাছির উদ্দিনের ছেলে।
পরবর্তীতে আসামীর তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন মিস্ত্রিপাড়াস্থ লাল মসজিদের পাশের গলিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার রামগতি থানার মোঃ বাবুলের ছেলে মোঃ সুমন (২৪), সোনাপুর থানার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ আসিফ (১৯) শান্তকে ৩ টি চোরাইকৃত মোটর সাইকেলসহ গ্রেফতার করে ।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিপু বিশ্বাস, এসআই আহলাদ ইবনে জামিল,এএসআই প্লাবন মজুমদার, এএসআই শাহাদাত হোসেন সহ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতারসহ ৪ টি মোটর সাইকেল উদ্ধার করেন । তারা পেশাদার মোটর সাইকেল চোর। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা হতে নিয়মিত মোটর সাইকেল চুরি করে নোয়াখালী নিয়ে বিক্রি করে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited