শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৮:০৮ পিএম, ২০২৫-১০-২২
কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার। নিয়মিতভাবে টিকাদান কার্যক্রমে উপস্থিত থেকে তিনি সঠিক সময়ে সেবা প্রদান করে এলাকাবাসীর মন জয় করেছেন।
টাইয়ফেড টিকা ক্যাম্পেইন- ২০২৫ প্রদানে জন্য বুধবার সকালে সাতটার দিকে জসিম উদ্দিন সিকদার কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানায় শিশুদেরকে টিকা দেওয়ার জন্য পৌঁছান। সকাল সকাল দায়িত্ব পৌঁছে কর্মস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গিয়ে দায়িত্ব পালন করার আন্তরিকতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাও ছানা উল্লাহ ও এলাকাবাসী। তাঁর সহযোগিতা হিসেবে ছিলেন - FWA - উম্ম কুলছুমা FWV জিন্নাত রায়হান।
টিকা গ্রহণে আগত কোমলমতি শিশুদের অভিভাবক জানান, জসিম উদ্দিন সিকদার সবসময় হাসিমুখে সেবা প্রদান করেন। সময়মতো উপস্থিত থেকে কোমলমতি শিশু ও জনসাধারণকে টিকাসহ সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেন তিনি।
এলাকাবাসীর মতে, “এমন দায়িত্বশীল কর্মচারীর জন্যই সরকারি সেবার মান বাড়ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে আগ্রহী হচ্ছে।”
কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার পরিচালক, শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানা ও দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি তাঁর কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেছেন।
স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন সিকদার বলেন, “এলাকাবাসীর সন্তুষ্টিই আমার অনুপ্রেরণা। আমি চাই সবাই নিয়মিত টিকা নিয়ে সুস্থ জীবন যাপন করুক।”
টিকা কার্যক্রমকে উৎসবমুখর করতে এলাকাবাসীরা তাদের সন্তানকে নিয়ে আনন্দের সঙ্গে অংশ নিচ্ছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited