চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মো.নুরুল ইসলামকে জমকালো সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫০ পিএম, ২০২৬-০৬-৩০

চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মো.নুরুল ইসলামকে জমকালো সংবর্ধনা

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন স্বদেশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। এই গৌরবোজ্জ্বল সাফল্যে তাকে জমকালো সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস সমবায় সমিতি, চট্টগ্রাম। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে মানবিক সংগঠন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন।

চট্টগ্রাম নগরীর একটি অভিজাত কনভেনশন হলে বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস সমবায় সমিতির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব লায়ন আবদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন শিমুল।

অনুষ্ঠানে বক্তারা মোঃ নুরুল ইসলামের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, উনার সুযোগ্য নেতৃত্বে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বহু সমস্যার সমাধান হবে। সেই সাথে চট্টগ্রাম চেম্বার সত্যিকার অর্থেই সাধারণ ব্যবসায়ীদের অধিকার আদায়ের মূল প্ল্যাটফর্মে পরিণত হবে।

সংবর্ধনা জবাবে মোঃ নুরুল ইসলাম আয়োজকদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। চট্টগ্রাম চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই অনুষ্ঠানে প্রচারের আড়ালে থাকা অত্যন্ত চৌকস, মেধাবী ও সফল ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে মানবিক সংগঠন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকেও সংবর্ধিত করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ জাহাঙ্গীর আলম ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মাননা স্মারক তুলে দেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর