চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রেলওয়ের সার্ভার জটিলতা, টিকিট নিয়ে দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার :    |    ০২:১১ পিএম, ২০২২-০৩-২৯

রেলওয়ের সার্ভার জটিলতা, টিকিট নিয়ে দুর্ভোগ চরমে

অনলাইনে ট্রেনের টিকিট কিনতে বিপাকে পড়েছেন যাত্রীরা। চেষ্টার পরেও টিকিট পাচ্ছেন না তারা।


রেলওয়ের সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না, প্রবেশ করলেও তৈরি হচ্ছে নানা জটিলতা। অধিক যাত্রীর চাপে লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট।  


মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইটটি কাজ করেনি। হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর আগে একবার প্রবেশ করা গেলেও দ্বিতীয় বার প্রবেশ করা যায়নি। এনিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে, কাউন্টারেও হাজারো যাত্রীদের ভিড়। সার্ভার জটিলতায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট।  

যাত্রীদের অভিযোগ, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না। কাউন্টার থেকেও টিকিট পাচ্ছি না। রেলওয়ের চরম অব্যবস্থাপনার কারণে আমরা সাধারণ যাত্রীরা কষ্ট পাচ্ছি।

অনলাইনে একাধিকবার টিকিট কাটার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট কাটতে এসেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সার্ভারে ঢুকতে পারিনি। পরে বাধ্য হয়ে স্টেশনে এসেছি টিকিট কাটতে। কিন্তু এখানেও একই অবস্থা। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। লাইন এগোচ্ছে না। একটি টিকিট কাটতে তাদের সময় লাগছে ২০-৩০ মিনিটের মতো। এমন হলে তো দুপুর গড়িয়ে গেলেও টিকিট পাবো না।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সেবা দানে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগছে। ছয় থেকে সাত দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, সার্ভারে একটু সমস্যা করছে। সরাসরি যারা টিকিট নিতে আসছেন তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করে টিকিট দিচ্ছি। তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিছুদিন গেলে যাত্রীরা স্বাভাবিকভাবেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, নতুন পদ্ধতি, তাই সমস্যা হচ্ছে, একটু কষ্ট তো হবেই। সার্ভারের কাজ চলছে তাই বন্ধ রয়েছে। কাজ চলার সময় বন্ধ থাকে। পরে আবার স্বাভাবিক হয়। এছাড়াও আমরা সরাসরিও টিকিট দিচ্ছি। যাতে যাত্রীদের কোনো কষ্ট না হয়।  

ট্রেনের টিকিট কাটার নতুন সিস্টেম তৈরি করেছে সহজ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যা  চালু হওয়ার পর থেকেই নানা সমস্যায় পড়েছেন যাত্রীরা।  

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর