চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৪:৪৬ পিএম, ২০২০-১২-০১

সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দীর্ঘদিনের অবহেলিত উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নান্দনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনের নতুন ভবনের কাজ শুরু করা হয়েছে। এলজিইডির সার্বিক সহযোগীতায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আন্তরিক প্রচেষ্ঠায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই বিদ্যালয়ের ভবনের জন্য ব্যয় করা হবে সাড়ে ৪ কোটি টাকা। বিদ্যালয়ের নতুন ভবনের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে সরকার স্টিল লিঃ। গতকাল সকালে বিদ্যালয়ের নতুন ভবনের পাইলিং এর কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি,বিশিষ্ঠ দানবীর, সমাজসেবক ও ফুলকলি লোহাগাড়া শাখার পরিচালক,অত্র এলাকার কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সরকার স্টিল লিঃ ডিজিএম ফারুক হোসেন সিকদার, প্রজেক্ট ম্যানেজার নুরুল ইসলাম, জ্লাাল উদ্দিন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফিল্ড সুপারভাইজার সেলিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোঃ জিয়াবুল হোসেন। মোনাজাত পরিচালনা করেন সুখছড়ি রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মোরশেদুল আলম। বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর মোঃ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছি। বিদ্যালয়ের প্রতি বছরে পিএসসি পরীক্ষায় শতভাগ পাশ করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখে। কিন্তু বিদ্যালয়ের সুন্দর একটি ভবন না থাকায় জরাজীর্ণ ভবনে পাঠদান করাতো হতো শিক্ষার্থীদের। শিক্ষকরাও অতি কষ্ঠে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতো। তিনি আরও জানান, দীর্ঘদিন পর এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডি ও আমাদের মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় বিদ্যালয়ে ৩ তলা বিশিষ্ঠ সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনের কাজ শুরু করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলেমীনের নাম নিয়ে ভবনের পাইলিং এর কাজ শুরু করা হয়। বিদ্যালয়ের জন্য ৩তলা বিশিষ্ঠ নতুন ভবনের কাজ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মাননীয় এমপি মহোদয়,উপজেলা প্রকৌশলী, উপজেলা শিক্ষা অফিসারসহ সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম ও স্থানীয় এলাকার সর্বস্তরের জনসাধারণ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর