শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৭ পিএম, ২০২৫-১১-১৯
সরকারি বেতন স্কেলে দশম সংসদের গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা। এ সময় দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিক্যাল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারি, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাস সহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। অথচ আজও তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। যা বৈষম্যমূলক।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা অচল হলে এর দায়ভার পুরোপুরি সরকারের। আমরা আর কোনো অজুহাত বা আশ্বাস গ্রহণ করব না। জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকারের প্রতি ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এমটিএফ সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন, সিনিয়র টেকনোলোজিস্ট নূর মোহাম্মদ, মো. মাহমুদ হাসান, মো. আনসার আলী।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited