শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০১:৫৪ পিএম, ২০২২-০৬-২১
রাউজানে সোমবার (২০জুন ) সকালের দিকে বৃষ্টি না থাকলেও বিকাল ৩টা থেকে আবারো বৃষ্টিপাত শুরু হয় ।
একদিকে টানা বৃষ্টি অপরদিকে পার্বত্যাঞ্চলে থেকে প্রবল বেগে ঢল নেমে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কিছু কিছু বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে গেছে। উপজেলা ও পৌর এলাকার বিভিন্নস্থানে ঘুরে দেখা গেছে উপজেলার পূর্বাংশের পাহাড় থেকে বর্ষার পানির ঢল প্রবল স্রোত হয়ে নামছে খাল নালা ছড়া হয়ে রাউজানের উপর দিয়ে হালদায় গিয়ে পড়ছে।
পাহাড়ি স্রোতের তীব্রতায় ডাবুয়া, বেরুলিয়া, রাউজান, কাশখালীসহ বিভিন্ন খালের পাড় ভেঙ্গে উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এলাকা ঘুরে দেখা গেছে উপজেলার উত্তর -দক্ষিণ যোগাযোগের সবকটি রাস্তায় হাঁটু পানি গড়িয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় পানি প্রবেশ করেছে। এমন পরিস্থিতির মধ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ক্ষয়ক্ষতি নিরুপনে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দিলে প্রকৌশলী দল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে। এদিকে চিকদাইর, ডাবুয়া,পুর্ব গুজরা,উরকিরচর,বিনাজুরী, রাউজান সদর ইউনিয়নে কিছু কিছু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পানির নিচে তলিয়ে গেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা,গণি হাজীর বাড়ি, ঢেউয়াপাড়া, হাজিপাড়া ও পৌরসভার ৫, ৬ নং ওয়ার্ডের দায়ের ঘাটা, বণিক পাড়া, কাজী পাড়া,জলদাশ পাড়া সহ কিছু বসত ঘরে পানি প্রবেশ করে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার কিছু কিছু রাস্তাঘাট জরুরী ভাবে সংষ্কার করে দেয়া হচ্ছে। কি পরিমান রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকৌশলী দল । তারা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খালের পাড় পরিদর্শন করে গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited