শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৪:৪৯ পিএম, ২০২০-১০-২১
কক্সবাজারে মেজর সিনহা হত্যার দীর্ঘ ৮২ দিন পর বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির বাইশ ফাঁড়ির মিয়ানমার সীমান্ত রেখায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। নিহত ইয়াবা কারবারি আদহাম (২৩) নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাসেমের ছেলে। বিজিবি অধিনায়ক জানান, বুধবার (২১ অক্টোবর) ভোরে খবর আসে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের বাইশফাঁড়ি বিওপি এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি মক্করটিলার উত্তর দিকে রাস্তার ঢালুতে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে ১০-১২ জনের একদল লোককে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে তারা। এ সময় টহল দলও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার সময় জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited