চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আনোয়ারা মা ও শিশু হাসপাতালে এসিল্যান্ডের অভিযান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর পদক্ষেপের দাবি

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৫:৩৭ পিএম, ২০২৫-১১-২২

আনোয়ারা মা ও শিশু হাসপাতালে এসিল্যান্ডের অভিযান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর পদক্ষেপের দাবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে শুধু সরকারী অনুমোদনের আবেদন করার নামেই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও উপজেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর অভিযানের উদ্যোগ ছিল না। অভিযোগ রয়েছে এসব অনুমোদনহীন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মাসিক মাসোয়ারার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা মা ও শিশু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগে সচেতন মহলে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণে উপজেলার বহু অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। শুধু আবেদন করলেই বছরের পর বছর প্রতিষ্ঠান চালানোর সুযোগ পাচ্ছে। দ্রুত সমন্বিত অভিযানে নেমে এসব প্রতিষ্ঠান নিয়মের মধ্যে আনতে হবে।  এর আগে পূর্ববর্তী ইউএনওর নেতৃত্বে কয়েকটি বড় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়ম ধরা পড়ে এবং বড় অঙ্কের জরিমানাও করা হয়। তবে পরবর্তীতে সেই তৎপরতা শিথিল হওয়ায় পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, উপজেলার সকল অবৈধ ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি জনগণের স্বার্থে সেবার ফি তালিকা প্রকাশ্যে টাঙানো বাধ্যতামূলক করতে হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, আমরা নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারগুলো মনিটরিং করি। অন্যদিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, স্বাস্থ্যসেবার মান রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। অনিয়ম যেখানে পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর