শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:৫৯ পিএম, ২০২৫-১০-২৭
রাঙ্গুনিয়া পদুয়া পূর্ব খুরুশিয়া এলাকার ভুমিহীন অসহায় এক পরিবারের সাথে একই এলাকার প্রভাবশালী প্রতিবেশীর মধ্যে দ্বন্ধের কারনে সংর্ঘষের আশাংঙ্খা দেখা দিয়েছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায়, রাঙ্গুনিয়া খুরুশিয়া রেঞ্জের আওতাধীন ২০শতক বনভুমির জায়গায় অসহায় আহম্মদ নবী ও তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি উক্ত ভুমিতে ভাঙ্গাঘর মেরামত করে নতুন গৃহ নির্মাণ করে বসবাসের যোগ্য করাই তার কাল হয়ে দাঁড়িয়েছে।
এনিয়ে বনবিভাগের আপত্তি নাথাকলেও প্রভাব শালী প্রতিবেশী মোস্তাক বিল্লা ও তার সহযোগী গিয়াস উদ্দিন, শরিফুল ইসলাম, মীনহাজুল ইসলামে নজরে পড়ে। তারা যৌথভাবে চাঁদা দাবি করায় এবং তাদের দাবিকৃত চাঁদা দিতে নাপারায় আহম্মদ নবীর বিরুদ্ধে বনবিভাগ সহ সরকারের বিভিন্ন দপ্তরে উচ্ছেদের অভিযোগ করে। বর্তমানে আহম্মদ নবীর পরিবারের নামে উক্ত বসত ঘরে একটি বিদ্যুৎ মিটারও রয়েছে।
অভিযোগের ভিক্তিতে এই প্রতিবেদক সরেজমিন এলাকায় খোজ খবর নিয়ে জানতে পারেন, তপসিল ভুক্ত উক্ত ভুমিটি বাংলাদেশ সরকারের বনবিভাগের পরিত্যক্ত ভুমি হয়। এই জায়গায় অসহায় ভুমিহীন আহম্মদ নবী ও তার পরিবার দীর্ঘকাল ধরে ফলজ, বনজ, বৃক্ষাদি চাষাবাদে ভোগ দখলে বসবাস করে আসছে। নিকট আত্নীয়দের দ্বারা হুমকীর শিকার হয়ে পরস্পরের বিরোধে জড়িয়ে পড়েন। এমনকি এই বিরোধের কারনে বনবিভাগও দ্বিধা-দন্ধে পড়েছে বলে বনবিভাগ সুত্রে জানাগেছে।
এই নিয়ে বনবিভাগের পক্ষে অবৈধ দখলের দফায় দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বনবিভাগ সুত্রে জানাগেছে, আহম্মদ নবীর বিরুদ্ধে অভিযোগকারী মোস্তাক বিল্লা নিজেই বনবিভাগের ভুমি দখল করে আবাসন তৈরী করে বসবাস করছে, আবার সেই মোস্তাক বিল্লা অন্যজনের নামে দখলের অভিযোগ করছে। তিনি অর্থ-বিত্ত ও প্রভাবশালী ক্ষমতাবান হাওয়ার কারনে তার দলে রয়েছে বহু জাতিক দলবাজ ও সন্ত্রাসী ভাড়াটিয়া লোক। তার নেতৃত্বে প্রকাশ্যে চাঁদা সহ প্রান নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সহ নানা হয়রানির অভিযোগ রয়েছে। এই নিয়ে আহম্মদ নবীর পরিবার একটি মামলা আদালতে দেশের প্রচলিত আইনে দায়ের করেছে বলে এজাহারে জানাযায়।
এ মামলায় আহম্মদ নবীর পরিবার জীবনের নিরার্পত্তা চেয়ে এবং কোন প্রকার বাধাবিঘ্ন সৃষ্টি নাকরার জন্য বিবাধীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের আশ্রয় নিয়েছে। আদালতকে জানান, তিনি একজন ভুমিহীন, তাকে উচ্ছেদ করা হলে তার অ-পুরনীয় ক্ষতির সম্মুখীন হইবে এবং খোলা আকাশের নিছে পরিবার পরিজন নিয়ে বসবাস করা ছাড়া অন্যকোন উপায় নেই। তাই তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতায় মাথা ঘুচার ঠাঁই চেয়ে সরকারের মানবিক দৃষ্টি আকর্ষণ করেন।
এব্যাপারে বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এখানে অভিযোগকারী মোস্তাক বিল্লা ও তার অভিযুক্ত আহম্মদ নবী তারা দুজনই সমান অপরাধী। আহম্মদ নবী যে বেড়া টিনের যেভাবে গৃহ নির্মাণ করেছে তার ছেয়ে আরো অধিক পরিমানে মোস্তাক বিল্লাও গৃহ নির্মাণ করেছে। আবার তারা দুজনই নিজেদের আত্নীয়।
প্রাথমিক তদন্তে আমরা নির্মিত দু'পক্ষের গৃহ উচ্ছেদ করেছি কিন্তু পরবর্বীতে তারা দুজনই আবার পনঃগৃহ নির্মান করে বসবাস করছে। এ ব্যাপারে আমরা বন আইনে উভয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছি। সরকারের আদেশ পেলে আমরা আইনি পক্রিয়ায় উভয় দুই পরিবারের বিরুদ্ধে আইনি পক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেব।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited