শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০১:১০ পিএম, ২০২৬-০২-১২
১৭ বছর পর ভোট দেওয়াটা প্রথম ভোটের মতো বলে মন্তব্য করেছেন সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় মাদরাসা-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া কেন্দ্রে ভোট দিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। মানুষ তাদের অধিকার প্রয়োগ করছেন।
সে জন্যই ভালো লাগছে।
তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। গত রাতে দুই-একটি কেন্দ্র দখল করার চেষ্টা করেছিল আমাদের বিপক্ষ দলের প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রতিরোধ হয়েছে।
আমার বিশ্বাস, দিন শেষে সুষ্ঠু ভোটের মাধ্যমে মানুষের মতামত প্রতিফলিত হবে। ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে, ইনশাআল্লাহ।
আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে ৭৪ শতাংশ সমর্থন আছে। আমি ৮ বছর ৩ মাস ৫ দিন জেলে ছিলাম শুধু ভোটের অধিকার আদায়ের জন্য। আজ আমার ভালো লাগছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি জেলে থাকার পরও মানুষের জন্য কাজ করেছি। তাই ব্যাপক সাড়া পেয়েছি। বড় ব্যবধানে ধানের শীষ জয়ী হবে। তিনি নিজের কেন্দ্রে নারী ভোটারদের বুথ বাড়ানোর আহ্বান জানান। যাতে কষ্ট লাঘব হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited