শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৫ পিএম, ২০২৫-০৭-২৭
এম মনির চৌধুরী রানা
সাগরের নিম্নচাপ চলে গেছে। তবে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রোববার (২৭ জুলাই) সকালে বৃষ্টির কারণে সড়কে ভোগান্তিতে পড়ে কর্মস্থলমুখী মানুষ। বৃষ্টির কারণে সকালে সড়কে গাড়ি চলাচল করেছে কম। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতে গোনা। যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষও।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এটি গতকাল শনিবার বাংলাদেশের উপকূল পেরিয়ে যায়। এ নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দু-তিন দিন বৃষ্টি হতে পারে।
এদিকে অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে চট্টগ্রাম নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি নগরের বিভিন্ন খাল উপচে পড়ায় দুই পাশের এলাকায় তলিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। আজও এমন পরিস্থিতির শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited