শিরোনাম
সালাহ উদ্দিন সালাম, কক্সবাজার সদর : | ০৯:৩৮ পিএম, ২০২০-০৯-১৫
বর্তমান সময়ের সব চেয়ে আলোচিত-সমালোচিত ঘটনা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা।
গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় মেরিন ড্রাইভে পুলিশের চেকপোস্টে এস আই লিয়াকত গুলি করে হত্যা করেছিলেন এই চৌকস অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তাকে।
ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে না পেরে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করে ক্ষান্ত হননি, ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে বুকে প্লে কার্ড ঝুলিয়ে করেছেন অভিনভ প্রতিবাদ। যে প্রতিবাদের ছবি দেশ জুড়ে ছড়িয়ে যায়।
ঘটনার দিন পুলিশ যখন মেজর সিনহার গাড়ি থামান তখন সিনহা হাত উঁচু করে কামডাউন বলে গাড়ি থেকে বের হন আর ঐ মুহূর্তে এস আই লিয়াকত সিনহার বুকে চার রাউন্ড গুলি করে এবং পরবর্তীতে টেকনাফ থানার ওসি প্রদ্বীপ এসে সিনহার বুকে আরো দুই রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেন।
মামলা করার পরে নিহত মেজর সিনহার বোন সম্প্রতি কক্সবাজার আসেন এবং ভাই হত্যার ঘটনাস্থলে যান। তিনি সেখানে কামডাউন লিখা প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানালে প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তিনি কোন ভাবেই ছোট ভাইয়ের এমন করুন মৃত্যু মেনে নিতে পারছেননা বলে আবারো প্রতিবাদ করতে ছুটে আসেন যেখানে ভাইয়ের শেষ রক্তবিন্দু ঝরেছিলো, যেখানে তার আদরের ছোট ভাই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চিরকালের জন্য হারিয়ে যায়।।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited