চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাইজভান্ডারে লাখো ভক্তের সমাগমে খোশরোজ শরীফ সম্পন্ন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:১৪ পিএম, ২০২৬-০৮-২২

মাইজভান্ডারে লাখো ভক্তের সমাগমে খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সাধক ও উপমহাদেশের অন্যতম ওলিয়ে কামেল শাহ্সুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর ৩ দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফ শনিবার (২২ আগস্ট) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজনে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয় এ মাহফিল। সমাপনী দিনে শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী মাহফিলে তকরির পেশ করেন। তাঁর আগমনকে ঘিরে শাহী ময়দান ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।
মাহফিল শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
৩ দিনব্যাপী খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাইজভান্ডার দরবার শরীফে রওজা গোসল, গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা।
সমাপনী দিন শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক আশেকানে মাইজভান্ডারী ও ভক্ত বিভিন্ন যানবাহনে মাইজভান্ডার শরীফে আসেন। এতে মাইজভান্ডার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নাজিরহাট থেকে মাইজভান্ডার পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে ভক্তদের বহনকারী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মাইজভান্ডারী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষে শাহাজাদা ছৈয়দ নূরুল বশর মাইজভান্ডারী।
 

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে ইয়াবা ব্যবসায়ী সোলায়মানের ১ বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে ইয়াবা ব্যবসায়ী সোলায়মানের ১ বছরের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত


একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত


কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


পটিয়ার প্রধান সড়কে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তিতে পথচারীরা

পটিয়ার প্রধান সড়কে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তিতে পথচারীরা

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান সড়কে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হকার উচ্ছেদ অভিযান। à...বিস্তারিত


তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

স্টাফ রিপোর্টার : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত


লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

লামা প্রতিনিধি : : “শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর