শিরোনাম
সন্দ্বীপ প্রতিনিধি :: | ১২:০২ পিএম, ২০২৫-০৮-২০
জাটকা আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসেবে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সন্দ্বীপ পৌর এলাকায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পৌর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সন্দ্বীপ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
প্রথম দিনে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৮০ জন নিবন্ধিত জেলের মধ্যে প্রত্যেককে ১৫ কেজি করে চাউল প্রদান করা হয়। জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৩১৩ জন জেলেকে চাউল বিতরণ করা হবে, যার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ২২৫ জন।
চাউল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জুয়েল, পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, নক্সাকার রবিউল ইসলাম, বিএনপি নেতা সাইফুর রহমান শামীম ও আকতার হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলেদের মাছ শিকারের ক্ষেত্রে গুপ্তছড়া-বাঁশবাড়িয়া ফেরিরুট এবং গুপ্তছড়া-কুমিরা রুট পরিহারের জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। একইসাথে সংশ্লিষ্ট রুটে অবৈধ জাল অপসারণে দ্রুত অভিযান পরিচালনার আশ্বাস দেন ইউএনও।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচি জেলে পরিবারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited