শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:০৭ পিএম, ২০২৫-০৬-২৩
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাবুপাড়ায় এক উপজাতি নারী আত্মহত্যা করেছেন। নিহতের নাম উমেনুং মার্মানী (৩২)। সোমবার (২৩ জুন ২০২৫) সকালে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও আর্থিক সংকটের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে উমেনুং মার্মানী প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েন। তার স্বামী রিহ্লা মার্মা (৪২) বাঁশ কাটার কাজে পাহাড়ে অবস্থান করছিলেন। পরদিন সোমবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের বাঁশের তীরের সঙ্গে থাইমবা (উপজাতি নারীদের ব্যবহৃত একধরনের কাপড়) গলায় পেঁচিয়ে ঝুলে আছেন তিনি। স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে মরদেহ নামানো হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উমেনুং মার্মানী ও তার স্বামী উভয়েই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার আগের রাতে নিহত নারী অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলেও জানা গেছে।
উমেনুং মার্মানী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অপরদিকে তার স্বামী রিহ্লা মার্মা তেমন কোনো কাজ করতেন না এবং স্ত্রীর উপার্জনের একটি বড় অংশ মদ্যপানে ব্যয় করতেন। এসব কারণে পরিবারে নেমে আসে চরম অর্থনৈতিক সংকট, যা পারিবারিক অশান্তির জন্ম দেয়।
আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
মর্মান্তিক এই ঘটনায় বাবুপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited