চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে প্রধান শিক্ষক সংকট, ৬২টি প্রাথমিক বিদ্যালয় শূন্য

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৫২ পিএম, ২০২৫-০৭-০২

ফটিকছড়িতে প্রধান শিক্ষক সংকট, ৬২টি প্রাথমিক বিদ্যালয় শূন্য

চট্টগ্রামের ফটিকছড়ি দেশের বৃহত্তম উপজেলা হলেও প্রাথমিক শিক্ষার ভিত্তি এখানেই নড়বড়ে হয়ে পড়েছে। উপজেলার ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩২ হাজার হলেও, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকটে ভুগছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ২২৯টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ১০৫টিতে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত আছেন। অন্যদিকে, আরও ৬২টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ‘চলতি দায়িত্বে’ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ১৬৭টি বিদ্যালয়ে কোনও না কোনও ভাবে প্রধান শিক্ষক রয়েছেন, কিন্তু ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

স্থানীয় শিক্ষক ও অভিভাবক মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে নেতিবাচক প্রভাব পড়ছে। তদারকি ও দায়িত্ব বিভাজনে সমস্যা তৈরি হচ্ছে বলে জানান অভিজ্ঞ শিক্ষকরা।

ফটিকছড়ি উপজেলার একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চলতি দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা প্রশাসনিক কাজের পাশাপাশি নিয়মিত ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তার হাসান মুরাদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। দ্রুত শূন্য পদগুলো পূরণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই এ সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমার জানা মতে বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে। সেই মামলার কারণে প্রক্রিয়াটি বর্তমানে ঝুলে আছে। তবে ইতোমধ্যে প্রধান শিক্ষকদের বেতন ও গ্রেড সংক্রান্ত বিষয়ে আদালত একটি রায় দিয়েছেন, এবং তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে।
কিন্তু বিষয়টি ঝুলে থাকায় বর্তমানে ফটিকছড়িতে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

তিনি আরো বলেন, আমি আন্তরিকতার সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিইও) মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। আশা করছি সমস্যাটির সমাধানে সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে শিক্ষাবিদ ও অভিভাবকরা বলছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ উপজেলার শিক্ষা ব্যবস্থায় এমন দীর্ঘস্থায়ী সংকট অগ্রহণযোগ্য। তারা দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর