শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫০ পিএম, ২০২৬-০২-২৩
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার করা নবজাতককে বাঁচানো গেলো না। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা তিনটার দিকে লুঙ্গি পরা এক যুবক ও দুই নারী প্যাকেটে মোড়ানো অবস্থায় শিশুটিকে হাসপাতালের পাশে ছাইয়ের স্তূপের ওপর রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। পরে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা এগিয়ে এসে নবজাতককে উদ্ধার করেছিলেন। দীর্ঘ সময় খোলা জায়গায় পড়ে থাকার কারণে শিশুটির শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। প্রাথমিকভাবে শিশুটিকে উষ্ণতা দেওয়া ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়। চমেক হাসপাতালে আইসিইউতে নিয়েও শিশুটিকে বাঁচানোর চেষ্টা চলে। নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়া, কম ওজন থাকার কারণে শিশুটি বাঁচানো যায়নি। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, চমেক হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি’র উপস্থিতিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শিশুটির লাশ দাফন করা হয়। গাউছিয়া কমিটির সদস্যরা উপজেলার বরলিয়া ইউনিয়নের পূর্ব পেরালা গ্রামে শিশুটিকে দাফন করেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited