শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩০ পিএম, ২০২৬-১০-২১
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি বলেছেন, কখনো সরকার প্রধান এখানে আসেননি। আজ মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন।
গত নির্বাচনের পর এবার উৎসবমুখর পরিবেশে শারদ উৎসব উদযাপিত হচ্ছে। ২০২৪ সালের ৫ অগাস্টের পর আমরা আতঙ্কিত ছিলাম।
বিএনপি নেতৃবৃন্দ পাশে ছিল। তাই চট্টগ্রামে কোথাও সাম্প্রদায়িক সন্ত্রাস হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, আমরা গত নির্বাচনে প্রমাণ করেছি আমরা কোনো দলের পক্ষে নই। আমরা একাত্তরকে ভালোবাসি। আমরা অসাম্প্রদায়িক পরিবেশে বসবাস করতে চাই। সনাতন সম্প্রদায় এই দেশকে ভালোবাসি। এদেশে থাকতে চাই।
কিছু দাবি জানিয়ে তিনি বলেন, চন্দ্রনাথ ধাম জাতীয়করণ করা হয়নি গত ৫৫ বছরে। যেখান থেকে দুর্গাপূজা শুরু সেই মেধস আশ্রমেরও বেহাল দশা। দুর্গোৎসবে ছুটি বাড়ানোয় কৃতজ্ঞতা জানাই। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন করে দিন। সবাই একসাথে সম্প্রীতির পরিবেশে মিলেমিশে থাকতে চাই। যদি আপনি আমাদের পাশে থাকেন আমরাও আপনার পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
উপস্থিত আছেন চট্টগ্রামের সংসদ সদস্যরা।
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃকà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited