চট্টগ্রাম   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক:    |    ০৮:৫৮ পিএম, ২০২৬-১১-২৬

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ প্রকাশ্য হুমকি অত্যন্ত নিন্দনীয়। ভারতের পৃষ্ঠপোষকতায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরও বাংলাদেশের জনগণকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ এসব হুমকিকে পরোয়া করে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে। তাদের অভিযোগ, গত ১৭ বছর ধরে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করেছে। ইলিয়াস আলী, আবরার ফাহাদ, পিলখানায় নিহত সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েও দেশটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রোপাগান্ডা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা প্রতিক্রিয়া ভারতের সেভেন সিস্টার্স থেকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের সংকটে ভ্রাতৃত্বের বন্ধনে পাশে থাকবে বলে তারা বিশ্বাস করেন।

--https://shorturl.at/bEUlS

রিটেলেড নিউজ

মানবপ্রণীত আইন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইসলামী আইন মানুষের মর্যাদা রক্ষা করে: মাওলানা খালিস

মানবপ্রণীত আইন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইসলামী আইন মানুষের মর্যাদা রক্ষা করে: মাওলানা খালিস

ইসলাম ডেস্ক : : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতার জারি করা ফরমান পবিত্র কুরআন ও নবীজির হাদিসের ভিত্à...বিস্তারিত


সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর