শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৫ পিএম, ২০২০-১১-২৫
৫৭ জন কর্মকর্তার পদোন্নতির অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আরও দুইজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে ৪ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলো দুদক।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। দুদক সূত্র জানায়, ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার ক্ষেত্রে দুদকের ক্লিয়ারেন্স ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী খায়েজ আহম্মেদের অনুমতি নেয়নি বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা। বুধবার সকালে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ডিভিশন) মো. ফিরোজ খানকে। পরে উপ-মহাব্যবস্থাপক মো. লুৎফুল করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রতিদিন দুইজন করে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদোন্নতিতে জড়িত কেজিডিসিএলের সবাইকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। অনিয়মের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited