চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

গোলের হ্যাটট্রিক এমবাপ্পে-নেইমারের, মেসির অ্যাসিস্টের

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:৩৭ পিএম, ২০২২-০৪-১০

গোলের হ্যাটট্রিক এমবাপ্পে-নেইমারের, মেসির অ্যাসিস্টের

কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের হ্যাটট্রিকে ফরাসি লিগ ওয়ানে ক্লেহমোঁকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। গোল না পেলেও দলের সেরা তারকা লিওনেল মেসি অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন।


শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বিধ্বংসী রূপে মেসি-নেইমার-এমবাপ্পেরা। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বড় জয় তুলে নেয় পিএসজি। দ্বিতীয়ার্ধে নেইমার ও এমবাপ্পে দু'জনই তুলে নেন হ্যাটট্রিক।

ষষ্ঠ মিনিটে মেসি-নেইমারের দারুণ রসায়নে এগিয়ে যায় পিএসজি। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ছয় গজ বক্সের সামনে থেকে প্লেসিং শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এবার তিন তারকার রসায়নের দেখা মিলে। বাঁ দিক থেকে নেইমারের ক্রস মেসি বুক দিয়ে নামিয়ে বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশ্যে। বক্সে ঢুকে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। প্রথমার্ধে এক গোল শোধ দিয়ে সমতায় ফেরার আভাস দেয় ক্লিলারমেন্ত। ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে দুরের পোস্টে জাল খুঁজে নেন দৌসু।  

দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল পিএসজির রাজত্ব। ৭১ মিনিটে স্পট কিকে ব্যবধান বাড়ান নেইমার। ৭৪ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। ৮০ মিনিটে মেসির বাড়ানো পাসে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। এমবাপ্পের হ্যাটট্রিক করলেন, নেইমার কি চেয়ে চেয়ে দেখবেন? তিন মিনিট বাদেই সেই এমবাপ্পের অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পিএসজির লিগ শিরোপা জয় এক প্রকার নিশ্চিতই বলা যায়। দ্বিতীয় অবস্থানে থাকা রেনে তাদের থেকে পিছিয়ে আছে ১৫ পয়েন্টে।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর