চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বলিভিয়াকে উড়িয়ে ব্রাজিলের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৩৩ পিএম, ২০২২-০৩-৩০

বলিভিয়াকে উড়িয়ে ব্রাজিলের নতুন রেকর্ড

কার্ড সমস্যায় ছিলেন না নেইমার ও ভিনিসিয়ুস। কিন্তু তাতেও বলিভিয়াকে অনায়াসে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল তিতের দল।

সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুধু কি তাই, আর্জেন্টিনাকে পেছনে ফেলে বাছাইয়ে পয়েন্ট অর্জনের নতুন রেকর্ডও গড়লো তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে আজ বুধবার লাপাজে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন, বাকি দুই গোল পাকুয়েতা ও গিমারেসের।

এই জয়ে ১৭ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল লাতিন অঞ্চলের আগের সর্বোচ্চ। যা এবার ভেঙে দিল ব্রাজিল।  

গোটা ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার ছিল ব্রাজিলের। তবে সুযোগ তৈরি করে বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণে হানা দিয়েছে বলিভিয়া। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তিতে দল। ২৪ মিনিটে ব্রুনো গিমারেসের দারুণ পাস ধরে প্লেসিং শটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় রিচার্লিসন। অ্যান্থনির বুদ্ধি তৃপ্ত পাসে গোলমুখে আলতো টোকায় বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ব্রাজিল। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রুনো গিমারেস। লুকাস পাকুয়েতার বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার প্রথম গোল। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের চতুর্থ গোল এনে দেন রিচার্লিসন।

বাছাইয়ে ১৭ ম্যাচে ১৪ জয়, তিন ড্র'য়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বাকি রয়েছে আরও একটি ম্যাচ, আর্জেন্টিনার বিপক্ষে। তবে এই ম্যাচ কবে, কোথায় হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে থেকে বাছাই শেষ করল বলিভিয়া।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর