শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২৬-০৪-০৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) এ প্রশাসনিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় ৩০ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরির একটি ঘটনা ঘটার সাড়ে চার মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর (রবিবার) প্রতিষ্ঠানটির ভেতর থেকে বিপুল পরিমাণ ক্যাবল চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করে মালামাল বের করে নেওয়ার সময় এসব ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নিরাপত্তা বিভাগের তৎপরতায় বিষয়টি ধরা পড়ে এবং ক্যাবলগুলো উদ্ধার করা হয়। কিন্তু বিস্ময়করভাবে, ঘটনাটি হাতে নাতে ধরা পড়ার পরও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদের বিল পরিশোধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় অনেকের মুখে প্রবাদ উঠেছে সরকারি মাল, ধরিয়ে মে ঢাল, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম ও দায়হীনতার ইঙ্গিত বহন করে।
ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি অফিসার আতাউল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেন। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিরাপত্তাকর্মী জানান, সিকিউরিটি অফিসারের এ ধরনের অস্বীকার প্রতিষ্ঠানটির জন্য অমঙ্গলজনক এবং প্রকৃত ঘটনা আড়াল করার শামিল।
অন্যদিকে, তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) মোহাম্মদ আলমগীর জলিল বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় সংশ্লিষ্টদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। তারা মনে করছেন, প্রশাসনিক দুর্বলতা কিংবা প্রভাবশালী মহলের চাপে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। সচেতন মহল মনে করছে, রাষ্ট্রায়ত্ত একটি গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় অব্যাহত থাকবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited