চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিস্কুটের কার্টুনে পাচারের সময় সিগারেটভর্তি অটোরিক্সাসহ আটক-১

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:২৭ পিএম, ২০২৫-১১-০৮

রাঙামাটিতে বিস্কুটের কার্টুনে পাচারের সময় সিগারেটভর্তি অটোরিক্সাসহ আটক-১

রাঙামাটি থেকে অভিনব কায়দায় বিস্কুটের কার্টুনে প্যাকেটজাত করে পাচাঁরের সময় বিদেশী সিগারেটসহ অটোরিক্সা আটক করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার সকাল ১০ টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া আর্মি ক্যাম্পের চেকপোষ্টে এসময় সিগারেট ভর্তি অটোরিক্সাটি আটক করেন কর্তব্যরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
 এসময় ৫৬৯ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট ও ১৬ কার্টুন বেকারি বিস্কুট ভর্তি কার্টুন পাওয়া যায়। এসময় অটোরিক্সার চালক রোকন উদ্দিন(৪০)কেও আটক করা হয়।
 জব্দকৃত অবৈধ বিদেশী সিগারেট, অটোরিক্সাসহ চালক রোকনকে সংশ্লিষ্ট্য কাউখালী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র।
 কাউখালী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে,অবৈধ বিদেশী সিগারেট ভর্তি অটোরিক্সাটির চালক রোকন জানিয়েছেন, রিজার্ভ বাজারের মঞ্জু নামের একজন বিস্কুটের কার্টুন উল্লেখ করে রানীরহাটে পৌছানোর জন্য শনিবার ভোরে বনরূপার ফরেষ্টকলোনীর মুখ থেকে তার অটোরিক্সায় কার্টুনের ছদ্মাবরনে এসব অবৈধ জিনিসপত্র তুলে দেয়। 
এই ঘটনার সাথে জনৈক বেকারি মালিক তারেক নামের আরো একজনও জড়িত রয়েছে বলে জানাগেছে। পরিচিত হওয়ায় বিশ্বাস করে তিনি (অটো চালক) এসব বিস্কুট ভর্তি কার্টুন ভাড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। 
এদিকে রিজার্ভ বাজারের ইদ্রিস মার্কেটের মালিক ও ব্যবসায়ি সংশ্লিষ্ট্য মঞ্জুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অটোরিক্সা চালক রোকনের অভিযোগ অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট্য একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, বেকারির বিস্কুটের কার্টুনের ছদ্মাবরনে শনিবার ভোরে দুইটি অটোরিক্সায় অবৈধ ভারতীয় সিগারেট ভর্তিকরে রানীর হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের সামনে ও পেছনে দুইটি মোটর সাইকেলযোগে এগুলো পাহারায় নিয়োজিক ছিলো।
 একটি অটোরিক্সা ও মোটর সাইকেল আরোহী পার হয়ে চট্টগ্রাম অভিমুখে চলে যেতে সক্ষম হলেও আরেকটি অটোরিক্সা চেকপোষ্টে ধরা পরে। এসময় পেছনে থাকা মোটর সাইকেল আরোহী রাঙামাটিতে ফেরৎ চলে আসে। এই সিগারেট পাঁচারের সাথে রিজার্ভ বাজারের অন্তত চারজন জড়িত আছে বলে বিশ্বস্থ সূত্রটি প্রতিবেদককে নিশ্চিত করেছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর