চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হাটহাজারী-বায়েজিদের সুখ-শান্তি-সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া: মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৬:২৫ পিএম, ২০২৬-০২-১৪

হাটহাজারী-বায়েজিদের সুখ-শান্তি-সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া: মীর হেলাল

চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমগ্র হাটহাজারী-বায়েজিদ এলাকাই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার। এই ঘর, এই পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া, প্রথম অগ্রাধিকার। তাই হাটহাজারী ও বায়েজিদকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ, শান্তি-সম্প্রীতির একটি সমৃদ্ধ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শুক্রবার বিকেলে মীর বাড়িতে তাকে সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত জনতার উদ্দেশে মীর হেলাল বলেন, আপনাদের প্রদত্ত রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি, আপনাদের আমানতের সম্মান আমৃত্যু রক্ষা করবো। এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দেইনি; বরং এই এলাকাকে নিয়ে আমার নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেছি। আপনারা সেই স্বপ্ন ও পরিকল্পনার সঙ্গে একমত হয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, হাটহাজারীতে আমার ওপর আস্থা রেখেছেন। আর সমগ্র দেশবাসী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। আমার বিশ্বাস, উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে বলতে হবে না। আল্লাহপাক সহায় থাকলে তার উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে আপনার-আমার পরিকল্পনা মিলবে। হাটহাজারী-বায়েজিদে ব্যাপক পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের ইতিহাসের অন্যতম নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ভূমিধস বিজয়ে মহান আল্লাহপাকের প্রতি শুকরিয়া আদায় করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, বিএনপি নেতা সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, আবদুল মন্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, রিয়াদ উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ নেতারা।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর