চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুরস্কার নিতে এসে লুটিয়ে পড়লেন বাংলাদেশি ওপেনার, যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:০৪ পিএম, ২০২২-১০-০২

পুরস্কার নিতে এসে লুটিয়ে পড়লেন বাংলাদেশি ওপেনার, যা জানাল বিসিবি

মেয়েদের এশিয়াকাপে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।  

শনিবার থাইদের ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই খেলেছে বাংলাদেশের মেয়েরা।

এদিন দুর্দান্ত ব্যাট করে ম্যাচসেরা হন বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা। ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন এ ব্যাটার।

কিন্তু ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে এসে বিপত্তির মুখে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শামীমা।

তৎক্ষণাৎ দৌড়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  শামীমার পাশে বসে তার সেবা করেন। 

সে যাত্রায় কিছুটা উন্নতি হলেও শামীমার শারীরিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভুগছে দেশের ক্রিকেটমহল।

তবে একদিন পর আজ (রোববার) সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী। 

এই ওপেনারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি।

গণমাধ্যমকে মনজুর বলেন, ‘ভয়ের কিছু নেই। আসলে শামীমা সুলতানার তেমন কিছু হয়নি। যদি সিরিয়াস কিছু হতো তাহলে এতক্ষণ ফিজিও আমাদের জানাতো।  সেদিন কী হয়েছিল সেটা আমাদের এখনো নির্দিষ্ট করে জানায়নি ফিজিও। সেক্ষেত্র মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়। ’

প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি থাইল্যান্ড।  রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই অলআউট হয় থাই মেয়েরা। 

জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর