চট্টগ্রাম   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে লঙ্কাকাণ্ড: ৩ পুলিশসহ আহত ৫

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৯:৪০ পিএম, ২০২৬-০৮-৩১

বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে লঙ্কাকাণ্ড: ৩ পুলিশসহ আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে আসামি ও তার সহযোগীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

অভিযানকালে হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ মহিউদ্দিনকে (২৮) গ্রেপ্তারের জন্য রাতে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। অভিযানে মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ছিলেন।

মহিউদ্দিন উপজেলার উত্তর করলডেঙ্গা এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে আসামি ও তার পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে যায় মহিউদ্দিন।

এ ঘটনায় বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২) আহত হন। পরে তারা রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া হামলার ঘটনায় মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হয়েছেন।

পুলিশের ওপর হামলায় সহযোগিতার অভিযোগে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জেবল হোসাইন (২৩)-কে আটক করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় আসামি কামড় ও আঁচড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রাম পুলিশ জেবল হোসাইনকেও আটক করা হয়েছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিটেলেড নিউজ

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল দৃষ্টি প্রতিবন্ধী ফারুকের মরদেহ

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল দৃষ্টি প্রতিবন্ধী ফারুকের মরদেহ

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ...বিস্তারিত


চট্টগ্রামের পাঁচ উপজেলায় ৬৪৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

চট্টগ্রামের পাঁচ উপজেলায় ৬৪৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। ষà...বিস্তারিত


পটিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সহ সভাপতি সাইফুজ্জামান মানিককে গ্রেপ্তার ক...বিস্তারিত


সনদ নেওয়ার কথা বলে বেরিয়ে উধাও তিন কিশোরী, রহস্য ঘনীভূত

সনদ নেওয়ার কথা বলে বেরিয়ে উধাও তিন কিশোরী, রহস্য ঘনীভূত

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের লামা উপজেলায় গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে তিন কিশোরী। তাদের সন্ধান না পাওয়ায় উদ্বà§...বিস্তারিত


ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিà¦...বিস্তারিত


রাসূল (দ.) এর আদর্শ ধারণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে : সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

রাসূল (দ.) এর আদর্শ ধারণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে : সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি : : আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর