শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৯:২৬ পিএম, ২০২৫-০৯-১৯
রাউজানের পশ্চিমগুজরা ১২নং উরকিচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনিক পাড়ায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ভস্মীভুত হয়েছে ১৩টি বসতঘর, পরিবার হয়েছে সর্বাশান্ত। ১৮ সেপ্টেম্বর বিকালে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান আনুমানিক এককোটি টাকা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক সিদুল কান্তি ধর জানান, বিকাল ৩.৪৫ মিনিটে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে এলাকার জনগন ঝাপিয়ে পড়ে কিছুটা আগুন নেভানোর চেস্টা করে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের ফায়ার কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এই ১৩ পরিবারের কেউ ঘরের কোন জিনিস বের করতে পারেননি। তারা সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছেন।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, হারাধন ধর , প্রদীপ ধর, বিষ্ঞু ধর, কৃঞ্চ পদ ধর, লিটন ধর , টিটন ধর, অসিম ধর , কার্তিক ধর, কাঞ্চন ধর , মিলন ধর , পরিমল ধর, বাবুল ধর ও শ্যামল ধর।
পরিবারের সদস্যরা কোন মালামালই বের করতে পারেননি । নগদ অর্থ, আসবাবাপত্র, গৃহস্থলি সামগ্রী এমনকি গুরুত্ব পুর্ন নথিপত্র পর্যন্ত ভস্মীভুত হয়েছে । ফলে এখন এই তের পরিবার খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে।
স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্তদের পরিবার এখন চরম অসহায় অবস্থায় রয়েছে। এলাকাবাসী প্রশাসন ও সমাজের দানশীল ব্যাক্তিত্বদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited