চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালীর আলোচিত জোড়া খুনের প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি :    |    ১০:৩৪ পিএম, ২০২২-০৭-১৯

বাঁশখালীর আলোচিত জোড়া খুনের প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

বাঁশখালীতে আলোচিত জোড়া খুনের মামলায় প্রধান আসামি ইসমাইল (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামী ইসমাইল উপজেলার বাঁশখালী পৌরসভার বেলাইয়্যা বাপের বাড়ির দক্ষিণ জলদির ৯ নম্বর ওয়ার্ড এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

সোমবার (১৮ জুলাই) বাকলিয়া থানার তুলাতলীর একটি কনভেনশন হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গত বছরের ২০ অক্টোবর দুপুর ১টায় বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা আব্দুল খালেক নামে একব্যক্তি ও তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা এবং লোহার রড দিয়ে নির্মমভাবে বুকে, পিঠে, তলপেটে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এতে আব্দুল খালেক ঘটনাস্থলে মারা যান এবং টিপু সুলতান গুরুতর আহত হয়ে সেও চিকিৎসাধিন অবস্থায় মারা যান। আসামিদের হাতে ধারালো অস্ত্র শস্ত্র থাকায় এবং ঘটনার সময় আসামিরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ায় আশেপাশের লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এ ঘটনায় নিহত আব্দুল খালেকের মা ১০ জন নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, 'এ মামলায় র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের তুলাতলী এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে এ মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি মামলা রয়েছে। 

গ্রেপ্তার আসামিকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর