চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাসূল (দ.) এর আদর্শ ধারণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে : সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৫:০৪ পিএম, ২০২৬-১০-১৪

রাসূল (দ.) এর আদর্শ ধারণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে হবে : সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, শান্তি ও সম্প্রীতির সমাজ বিনির্মাণে প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। রাসূল (দ.) এর শিক্ষা কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সেবা ও মানবকল্যাণই হলো ইসলামের অন্যতম মূল ভিত্তি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজের সার্বিক উন্নয়নের বিষয়গুলোতে আলোকপাত করে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, আধ্যাত্মিক সাধনার পাশাপাশি জাগতিক কল্যাণেও আমাদের সমানভাবে কাজ করতে হবে। মেধা বিকাশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরন্তর গবেষণা, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ এবং আর্তমানবতার সেবায় বহুমুখী মানবকল্যাণমূলক কাজকে আরও বেগবান করতে হবে। মাইজভাণ্ডারী ত্বরিকা মূলত মানবপ্রেম ও সৃষ্টির সেবারই এক অনন্য প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, যখন কোনো মানুষ রাসূল (দ.) এর সুমহান আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে, তখন পরিবার, সমাজ ও রাষ্ট্রে একটি ইতিবাচক পরিবর্তন আসে। তাই তরিকতের অনুসারীদের সমাজের প্রতিটি স্তরে গঠনমূলক ও সেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী এঁর সভাপতিত্বে ও সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খাঁন ও আইন বিষয়ক সম্পাদক এস.এম রফিকুল ইসলাম।
এবারের বর্ধিত সভায় সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে বিপুল সংখ্যক কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন।
বর্ধিত সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

রিটেলেড নিউজ

পটিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সহ সভাপতি সাইফুজ্জামান মানিককে গ্রেপ্তার ক...বিস্তারিত


সনদ নেওয়ার কথা বলে বেরিয়ে উধাও তিন কিশোরী, রহস্য ঘনীভূত

সনদ নেওয়ার কথা বলে বেরিয়ে উধাও তিন কিশোরী, রহস্য ঘনীভূত

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের লামা উপজেলায় গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে তিন কিশোরী। তাদের সন্ধান না পাওয়ায় উদ্বà§...বিস্তারিত


ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিà¦...বিস্তারিত


ফটিকছড়িতে লাখো ভক্তের ঢল, বাবাভান্ডারী’র খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়িতে লাখো ভক্তের ঢল, বাবাভান্ডারী’র খোশরোজ শরীফ সম্পন্ন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে উপমহাদেশের প্...বিস্তারিত


৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভà...বিস্তারিত


পটিয়ায় জৈব সার উৎপাদনে সফল গৃহবধূ রুমা আকতার

পটিয়ায় জৈব সার উৎপাদনে সফল গৃহবধূ রুমা আকতার

পটিয়া প্রতিনিধি : : স্বামীর দুটি কিডনি অকেজো। নিয়মিত চিকিৎসা ও রক্ত নেওয়ার মধ্য দিয়ে কাটছে তাঁর দিন। এমন প্রতিকূলতার à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর