শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪৭ পিএম, ২০২১-০৫-০৮
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহ খুনের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তবে নিরপরাধ কেউ এই মামলায় আসামী হয়ে থাকলে পুলিশ তদন্ত সাপেক্ষে তাদের রেহাই দেবে। মামলায় আসামী হয়নি তবে পুলিশের তদন্তে যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরও অবশ্যই আইনের আওতায় আনা হবে।
শনিবার (৮ মে) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত ৩ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতা-কর্মীরা। সেখান থেকে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহকে বেধড়ক পিঠিয়ে হত্যা করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, আগে কর্ণফুলি নদী বিধৌত এই কোদালা ইউনিয়নের সড়ক দিয়ে হাঁটা যেতো না, প্যান্ট তুলে কাঁদা মাড়িয়ে হাঁটতে হতো। কিন্তু এখন এসব জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নের ওপর দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলে মিছিল করবেন, আবার সেই মিছিল থেকে আমাদের কর্মীদের হত্যা করবেন, তা হতে পারে না।
তিনি বলেন, যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল দিয়ে আ.লীগ নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে, সেই জামায়াত-বিএনপি করোনাকালীন এই বিপদে সাধারণ মানুষের পাশে নেই। কোনো মানুষকে তারা এক মুষ্টি চালও দেয়নি। অথচ করোনার প্রথম থেকেই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের পাশে থেকেছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইছহাক সওদাগরের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সদস্য নাছির উদ্দিন প্রমুখ। এসময় ইউনিয়নের ৪০০ দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। এরআগে মন্ত্রী নিহত মুহিবুল্লাহ’র কবর জেয়ারত করেন এবং তার পরিবারের কাছে ব্যক্তিগত উদ্যোগে একটি সিএনজি অটোরিক্সা উপহার দেন। এসময় তিনি নিহত মুহিবুল্লাহ’র স্বজনদের গভীর সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited