শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৪৫ পিএম, ২০২৫-১২-২১
মানবপাচার প্রতিরোধে ভবিষ্যৎ আইনজীবীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআিইউ)-তে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি জাতীয় পর্যায়ের সেমিনার।
সিআইইউ স্কুল অব ল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।
‘এডুকেইটিং ফর জাস্টিজঃ এমপাওয়ারিং ল গ্র্যাজুয়েটস টু ফাইট হিউম্যান ট্রাফিকিং’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান। তিনি মানবপাচার মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, ভুক্তভোগীদের আইনি সুরক্ষা এবং কার্যকর বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সিআইইউ স্কুল অব ল এর প্রভাষক নাঈম আহসান তালহার সঞ্চালনায় আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর হেড অব প্রোটেকশন মিস পূজা ভল্লা। তিনি মানবপাচার প্রতিরোধে তরুণ আইন শিক্ষার্থীদের নেতৃত্ব ও নৈতিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। এতে আরো বক্তব্য প্রদান করেন সিআইইউ স্কুল অব ল-এর সহকারী অধ্যাপক রামিসা জাহান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আইওএম-এর পক্ষ থেকে সিআইইউ-কে মানবপাচার ও মানবাধিকার বিষয়ক শিক্ষামূলক বই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সিআইইউ স্কুল অব ল-এর সহকারী ডিন নাজনীন আক্তার।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited