শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ১১:০৬ পিএম, ২০২৫-১০-২৪
কুতুবদিয়া-পেকুয়া ঘাট পারাপারে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শুক্রবার বিকেলে উপজেলার সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হয়।
আলমগীর ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, লবণচাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। নির্বাচিত হলে কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন- সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজম,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শওকত আকবর উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited