চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিএসসি কর্মকর্তার অপসারণ দাবি সীম্যান্স অ্যাসোসিয়েশনের

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৪৭ পিএম, ২০২৫-১২-২০

বিএসসি কর্মকর্তার অপসারণ দাবি সীম্যান্স অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে নাবিক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি এবং হয়রানিসহ নানা অভিযোগে এনে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে সী-ম্যান্স অ্যাসোসিয়েশন। 
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের সী-ম্যান্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ আমান উল্লাহ, দৃষ্টি হারানো মো. আলাউদ্দিন প্রমুখ। 
তাঁরা জানান, দুদকসহ বিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে নানা অনিয়মের সত্যতা মিললেও রহস্যজনকভাবে বিএসসি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এতে নাবিক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাঁরা বলেন, গত বছরের সেপ্টেম্বরে সী-ম্যান্স অ্যাসোসিয়েশন নাবিকদের হয়রানি, নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি, বেতন বৈষম্য এবং শ্রম আইন পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দাখিল করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অক্টোবরে বিএসসি কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয় এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। 
সংশ্লিষ্টদের অভিযোগ, ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান স্থায়ী নাবিকদের বাদ দিয়ে নিজের পছন্দমতো চুক্তিভিত্তিক নাবিক নিয়োগ দিয়েছেন।
অতীতে বিদেশে পালিয়ে যাওয়া নাবিকদের পুনরায় নিয়োগ দেওয়ায় বিএসসির সুনাম ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে বেতন বৈষম্য সৃষ্টি, নাবিকদের অফিসে হয়রানি, শ্রম আইন লঙ্ঘন করে চুক্তি সম্পাদন এবং স্বজনদের জাহাজে পাঠিয়ে সুবিধা নিশ্চিত করার অভিযোগও রয়েছে। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর