চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে মধ্যরাতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:১০ পিএম, ২০২৫-০৮-১৯

রাঙামাটিতে মধ্যরাতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮

রাঙামাটি শহরে মধ্যরাতে ইয়াবার আসরে হানা দিয়ে অন্তত ছয় মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলো ওয়াপদা কলোনীর বাসিন্দা কাজী আওয়াল আজমের সন্তান মাদক বিক্রেতা আশরাফুল আজম দিপু(৩৯); টিভি স্টেশনের রূপনগর এলাকার আহমদ নবীর সন্তান ইয়াবা ব্যবসায়ি মোবারক হোসেন জীবন।

অপর চার মাদকসেবি হলো; আব্দুল হালিম(৩২), মোরশেদ(২৩), আজিজুল হাকিম সাজু(২৪), তারেক(২০)।  আটককৃতদের মধ্যে বিক্রেতা দুইজনের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।  

তিনি জানান, তবলছড়ির দুদক কার্যালয় সংলগ্ন এলাকায় মাদকের আসর বসে; স্থানীয় সোর্সের কাছ থেকে এমন তথ্য পায় পুলিশ। পরবর্তীতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় সোমবার দিবাগত রাত বারোটার সময় কোতয়ালী থানা পুলিশ উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়িসহ আরো চার মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, সোমবার বিকেলে ওয়ারেন্টভূক্ত একজন ও চুরির অভিযোগে আরো একজনসহ সর্বমোট ৮জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর