শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৩:৫৫ পিএম, ২০২১-০৬-১২
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে দুই শিশু ও এক নারী রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা সংলগ্ন নাফনদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জানে আলমের স্ত্রী শমসিদা ও দুই সন্তান। স্থানীয়রা জানায়, সকালে নাফনদীতে মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত তিনজনই উখিয়ার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার (১১ জুন) দিনগত রাতে সপরিবারে নাফনদী পার হয়ে মিয়ানমারে যাওয়ার চেষ্টা করছিল তারা। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে তাদের বহনকরা নৌকাটি ডুবে যায়। তিনি জানান, দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা গেলে জানে আলমের সন্ধান পাওয়া যায়নি। তিন রোহিঙ্গা নারী শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হাফিজুর।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited