শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:২৯ পিএম, ২০২২-০৪-২৪
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে ফিরেছেন সাকিব আল হাসান।
ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ। এছাড়া দল থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন। তখন বোলিং করে গেলেও পরবর্তীতে মাঠের বাইরে চলে যেতে হয় এই পেসারকে। তার বলে দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান। এর আগে একবার ডাক পেলেও মাঠে নামা হয়নি এই পেসারের।
এদিকে ফিটনেস টেস্টের জন্য এখনও আটকে আছে শরিফুল ইসলামের টেস্ট খেলা। সেখানে পাশ করতে পারলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাকে।
একনজরে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited