চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সংবাদ প্রকাশের পরও অবৈধ বালু মহলে অভিযান নেই, প্রশাসনের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৭:০৬ পিএম, ২০২৫-১২-২০

সংবাদ প্রকাশের পরও অবৈধ বালু মহলে অভিযান নেই, প্রশাসনের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত বালু মহলের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক অভিযান না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার বৈরাগ, আনোয়ারা সদর, রায়পুর, জুঁইদণ্ডী, হাইলধর, গহিরা, চাতরীসহ একাধিক ইউনিয়নের নদী ও খাল থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, উপজেলার অন্তত ২০টিরও বেশি স্থানে দিন রাত নির্বিঘ্নে বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে ভারী যন্ত্রপাতি ও ডাম্পার ট্রাক ব্যবহার করে অবাধে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীভাঙন বেড়ে গিয়ে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। পাশাপাশি ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাতভর শব্দদূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উল্লেখ্য, এর আগে “আনোয়ারায় বিশটির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নিরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাবাসী দ্রুত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেছিলেন। তবে সংবাদ প্রকাশের কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান কিংবা প্রশাসনিক তৎপরতা না থাকায় জনক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি, বলেন সংবাদকর্মীদের দায়িত্ব হলো সমাজের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড তুলে ধরা, আমরা সেই দায়িত্ব পালন করেছি। এখন প্রশাসনের দায়িত্ব এসব তথ্যের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। প্রশাসন কেন নীরব রয়েছে, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অবৈধ বালু মহলের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। তবে অভিযান কবে নাগাদ এবং কোন কোন এলাকায় পরিচালিত হবে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সূচি বা বিস্তারিত তথ্য বলেননি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর