শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২৮ পিএম, ২০২৫-০৯-২৭
কক্সবাজারের চকরিয়ায় একই দিনে দুইটি পৃথক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
চকরিয়ার কাকারা ইউনিয়নের ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৫)কে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল (শুক্রবার) দিবাগত রাতে মাতামুহুরি ব্রীজ সংলগ্ন সিদ্দিক ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে।
নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর–হাজিয়ান রোডের দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয়ভাবে টমটম গ্যারেজ মালিক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর ও অস্ত্র–ইয়াবা ব্যবসায়ী তৌহিদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গিয়াস উদ্দিনের। এর জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
অন্যদিকে, উপজেলার বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী পাড়া (হাসপাড়া) ফুলতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হন চাচা হারুনুর রশিদ (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বসতভিটার সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ফুফাতো ভাইয়ের ছেলে মো. খোকা ধারালো ছুরি দিয়ে চাচা হারুনুর রশিদকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হারুনুর রশিদ স্থানীয়ভাবে একজন সিএনজি চালক হিসেবে পরিচিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন!
একই দিনে দুই হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর উত্তেজনায় চকরিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “একই দিনে দুই হত্যার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited