শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০১:১৪ পিএম, ২০২৪-১০-২০
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাতা বেগম মোজাহেরুল আনোয়ার (৯২) আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। আজ রবিবার তিনি ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে স্থানীয়রা জানান। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাযার উদ্দেশ্যে সকাল থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পানি ছিটানোসহ চলছে নানা প্রস্তুতি। আজ রবিবার আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাযা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে মরহুমার মরদেহ নামাজে জানাযার উদ্দেশ্যে বিমানযোগে সরাসরি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনার যাবতীয় প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এদিকে গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের কোন সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited