শিরোনাম
এম,নুরুদ্দোজা,চকরিয়া: | ০৭:০৭ পিএম, ২০২০-০৯-২৯
দৃশ্যমান সুন্দর এই সড়কটি চকরিয়ার ডুলাহাজারা থেকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ যাওয়ার সড়ক ।এই সড়ক দিয়ে দৈনিক ৫০০ এর বেশি বালির গাড়ি যাতায়াত করে।যার কারণে সড়কের বর্তমানে বেহাল দশা বা এই দুর্গতি।আর এই সড়ক দিয়ে গ্রামের হাজার হাজার মানুষ (ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪/৫ ওয়ার্ডের বসবাসকারী জনসাধারণ কে ) বাজার করতে চকরিয়ার ডুলাহাজারা বাজারে যেতে হয়।উক্ত বালির গাড়ির কারণে যোগাযোগের ভোগান্তি কতটা চরমে পৌছাল তার বাস্তব চিত্র ছবিতে দৃশ্যমান।পেটের দ্বায়ে টমটম,বাইক ওয়ালা ভাইয়েরা যাত্রী নিয়ে আসা যাওয়া করে।আর প্রতিদিনই কেউ না কেউ দূর্ঘটনার স্বীকার হয়। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, দেখার যেন কেউ নেই।বালি খেকু ভাইদের কাছে সবিনয়ে জানতে চাইবো- আপনারা ব্যবসা করছেন বেশি টাকা রোজগার করে আয়েশে দিন যাপন করার জন্য।করেন। তাতে আমাদের আপত্তি নেই।কিন্তু আপনাদের আয়েশী জীবন পরিচালনার জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করার অধিকার রাষ্ট্র নিশ্চয়ই আপনাদের দেননি।রাস্তা সংস্কার করে ব্যবসা করেন।কারো চোখের পানিতে হয়তো আয়েশী জীবন একদিন ধ্বংশ হবে।মনে রাখবেন সুখ চিরজীবি নয়।একবার ভেবে দেখবেন এই রাস্তায় একজন মুমূর্ষু রোগীকে ডাক্তারের কাছে জীবিত নিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা??কাজ হবেনা জানি তবুও লিখলাম।স্বচক্ষে দেখে খুব ব্যথিত হলাম তাই লিখতে হলো।
উল্লেখ্যঃ রাস্তাটি কক্সবাজার ও বান্দরবান ২টি জেলার মাঝখানে হওয়ায় আজ সে অভিবাবক হীন জারজ সন্তানের ন্যয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited