শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩১ পিএম, ২০২০-১০-১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৪৩ মিনিটে তাঁর ফেসবুক ইনবক্সে অডিও রেকর্ড ও ক্ষুদে বার্তা পাঠিয়ে এ হত্যার হুমকি দেওয়া হয়।
কুশল বরণ চক্রবর্তী সনাতন বিদ্যার্থী সংসদ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংগঠনের শাখা রয়েছে।
অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী বলেন, শুক্রবার আমার ফেসবুক আইডিতে ‘৭১ টিভির পাশে আছি’ লোগো সম্বলিত প্রোফাইল পিকচার আপলোড দেই। রাত ৯টা ৪৩ মিনিটে সাঈদ শাহজাদ নামের এক আইডি থেকে আমার মেসেঞ্জার ইনবক্সে ক্ষুদে বার্তা ও পরে এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠায়। ওই ক্ষুদে বার্তা ও অডিওতে ব্রাশফায়ার করে আমাকে হত্যার হুমকি দেওয়া হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় জিডি করবেন বলে জানান অধ্যাপক কুশল বরণ। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, সংস্কৃত বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে ফেসবুক ইনবক্সে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা বিষয়টি দেখছি।
এদিকে চবি শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তারা প্রশাসনের কাছে হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited