চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৃষ্টি থাকবে আরও এক সপ্তাহ

আমাদের ডেস্ক :    |    ০৬:২৫ পিএম, ২০২০-০৮-২৩

বৃষ্টি থাকবে আরও এক সপ্তাহ

সারাদেশে আরও এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তুলনামূলক বেশী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। 
রোববার (২৩ আগস্ট) আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, সারা বাংলাদেশেই বৃষ্টি থাকবে। কিন্তু তুলনামূলক বেশী বৃষ্টির হওয়ার পূর্বাভাস দক্ষিণাঞ্চলে। আগামী দু'তিন দিনের মধ্যে জোয়ারের পানি সম্পূর্ণ নেমে যাবে বলে জানায় বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র।
আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ এবং আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার,  পশ্চিমবঙ্গ ও রাজস্থান হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে।  এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে।  মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে  মাঝারি অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল,  চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, সিলেট ও  ময়মনসিংহ,  রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১২২ মিলিমিটার।  ঢাকায় ২৯, ময়মনসিংহে ৭, চট্টগ্রামে  ৭১, সিলেটে ১৩, রাজশাহীতে ৪, রংপুরে ২, খুলনায় ৩ এবং বরিশালে ৩৪ মিলিমিটার।
আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় এবং সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে মাছ ধরার নৌকা, ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে  চলাচল করতে বলা হয়েছে।
একই কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম,  কক্সবাজার,  লক্ষ্মীপুর,  নোয়াখালী,  পটুয়াখালী,  বরগুনা, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি বাগেরহাট,  খুলনা, সাতক্ষীরা ও তাদের আশেপাশের  দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট বেশি উচ্চতার জোয়ার হতে পারে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর