চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনা জোনের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:০৪ পিএম, ২০২১-০৫-১৮

বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনা জোনের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের  তালুকদার পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৭০টি
পরিবারকে খাদ্য ও আর্থিক
সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন। 
সোমবার ( ১৭ মে)রাত দেড়টায় রোয়াংছড়ি  উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

সূত্রে জানাযায়,  পাড়ায় অবস্থিত ৮৯ টি বাড়ির মধ্যে ৭০ টি বাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যাই। পাড়াটি দূর্গম পাহাড়ের ভেতর এবং মাঝে নদী বাধা থাকায় অনেক চেষ্টা করেও পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। সেসময় গভীর রাতে সেখানে গিয়ে হাজির হয় সেনাবাহিনী। অগ্নিনির্বাপণে পাড়াবাসির সাথে অংশ নেয় বান্দরবান সেনা জোনের সেনা সদস্যরা।

যখন অগ্নিকাণ্ডের ভয়াবহতায় হতবাক ঐ এলাকা সাধারণ মানুষ, তখন সূর্যের আলো ফুটতে না ফুটতেই সকালের খাবার নিয়ে হাজির হয় বান্দরবান সেনা রিজিয়নের অন্তর্গত বান্দরবান সেনা জোনের সদস্যরা।

এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন নিজে উপস্থিত থেকে অগ্নি দূর্গতদের হাতে ৫০০০ টাকার অনুদান এবং চাল, ডাল, তেল, লবন, বিশুদ্ধ পানি, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। তাছাড়া এই সময়, সেনা জোনের পক্ষ থেকে তাদের জন্য প্যাক লাঞ্চ ও সরবরাহ করা হয়। 

এই সময় রিজিয়ন কমান্ডার এই দূর্যোগ পরিস্থিতি দেখে শোক প্রকাশ করেন। যেকোন দুর্যোগময় পরিস্থিতিতে সেনাবাহিনীর দূর্বার, নির্ভীক সেনারা হাজির হয়েছে বারেবারে, এইবারও অকুতোভয় সেনাসদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছে, সেই গভীর রাত থেকে অদ্যাবধি। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি যেকোন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সাধারন মানুষের পাশে থাকবে বলে জানান। এই সময় আরো উপস্থিত ছিলেন সেনা জোনের জোন কমান্ডার সহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ।


সেনাবাহিনীর এমন মানবিক সহায়তায় অত্যন্ত খুশি পাড়াবাসী। তাদের অবাক ও আনন্দিত করেছে ভোরের আলো না ফুটতেই সেনা সদস্যদের খাবার নিয়ে তাদের সামনে হাজির হওয়া। পাড়ার কারবারি সহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ জানিয়েছেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর