চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় জমে উঠেছে ঐতিহ্যবাহী সরকার হাট পশুর বাজার

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৬:০৮ পিএম, ২০২২-০৭-০৪

আনোয়ারায় জমে উঠেছে ঐতিহ্যবাহী সরকার হাট পশুর বাজার

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পশুর বাজার আনোয়ারা সরকার হাট। বাজারটিতে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, সাতাকানিয়া, কর্ণফুলী, কক্সবাজার জেলার পেকুয়াসহ চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা এসে কোরবানির পশু ক্রয় করে। 

এ ছাড়া পাইকারি ব্যবসায়ীরাও কোরবানের পশু কিনতে চলে আসেন এ বাজারে। সোমবার হাট ঘুরে দেখা গেছে, গরু, ছাগলের পাশাপাশি বাজারে এসেছে প্রচুর মহিষ। বেচাকেনাও ভালো। তবে এটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে কোরবানির বাজার ছাড়াও সারা বছর ছাগল বিক্রি হয়। খুচরা বিক্রেতারা সরকার হাট থেকে ছাগল কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। এ হাটের পাইকারি ব্যবসায়ীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছাগল কিনে মজুদ করে রেখেছেন। বাজারও বেশ জমে উঠেছে। জানা গেছে, সারা বছর সরগরম থাকে সরকারহাট পশুর বাজার। সপ্তাহের সোম ও শুক্রবার বাজারের নির্ধারিত দিন ছাড়াও এখন সপ্তাহজুড়েই চলছে পশু বেচাকেনা। কোরবানির ঈদের দশ দিন আগ থেকেই শুরু হয়েছে এ বেচাকেনা।

 উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৩০টি হাটে গবাদি পশু বেচাকেনা হয়। এসব হাট থেকে স্থানীয় ক্রেতারা ছাড়াও ব্যাপারীরা গরু, ছাগল ও মহিষ ক্রয় করে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন। উপজেলার ছোট-বড় মিলে শতাধিক খামার রয়েছে। এসব খামারে এবার ৬৩ হাজার ৬৬৬টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।  যার মধ্যে ৪৭ হাজার ২৮১টি গরু, দুই হাজার ৬৩০টি মহিষ, ১৪ হাজার ছাগল আর ২৫০টি ভেড়া রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও এসব হাট-বাজারে কোরবানির পশু নিয়ে আসে ব্যাপারীরা। এতে করে এ বছর পশুর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


ইজারাদার মোহাম্মদ হেলাল বলেন, সরকার হাটে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা গরু বিক্রি করতে আসেন এবং এ হাট থেকে অনেক ব্যাপারীরা পাইকারি দামে গরু কিনে বিভিন্ন হাট-বাজারে নিয়ে যায়। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় ৩০টি পশুর হাট বসে। এসব হাটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনও রাখা হয়েছে এ বাজারে। ক্রেতা-বিক্রেতারা যেন প্রতারিত হতে না পারে সেজন্য মোবাইল কোর্ট টহলে থাকবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর