চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতদের পাশে নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২০ পিএম, ২০২২-০৬-০৭

 সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতদের পাশে নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ

চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার কাশেম জুট মিল সংলগ্ন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ।

 নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী ও ড্যাব নেতা বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোনায়েম ফরহাদের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফোরামের প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সভানেত্রী, সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব, এডভোকেট নিপুণ রায় চৌধুরী’র নির্দেশে হতাহতদের খোঁজ-খবর নিতে আসা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ,নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, ফোরামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খাঁন, প্রচার ও প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মঈনুদ্দিন খান রাজীব, জাকির হোসেন চৌধুরী, নারী ও শিশু অধিকার ফোরাম আহ্বায়ক কমিটির সদস্য আরশে আজিম আরিফ, মনির হোসেন আবির, মো. আমির, মো. কাউসার, মো. মামুন। উপস্থিত হতাহতদের স্বজনদের সহমর্মিতা প্রকাশ করতে গিয়ে নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ আবেগ-আপ্লুত হয়ে বলেন, আমরা আপনাদেরকে সহমর্মিতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদায়ক। নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ এই ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে হতাহতদের পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, দোয়া করি মহান রাব্বুল আলামিন হতাহত সকল ভাইদের শেফা দান করে তাদের পরিবারের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন। আহ্বান করছি, ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে সুস্থ করে তোলার জন্য সকল রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য। সাথে সাথে চট্টগ্রামের সকলস্থরের জনসাধারণ, পুলিশ, আনসারসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, নার্স, ফায়ার সার্ভিস এর সকল ইউনিটকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই ভয়াবহ অগ্নিকান্ডে নিজ নিজ অবস্থান থেকে ছুটে এসে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক, জনতার মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ জাতীয়তাবাদী পরিবারের নারী ও শিশু অধিকার ফোরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। মহান রাব্বুল আলামিন সবাই কে হেফাজত করুন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর